চাঁদপুর প্রতিনিধি
নাশকতা চেষ্টার অভিযোগে চাঁদপুর জেলা জামায়াতের আমির আবদুর রহিম পাটোয়ারীসহ ৯ বিএনপি জামায়ত নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। জেলা আমীর আবদুর রহিমকে গত বুধবার দুপুর ১২টার দিকে শহরের মাদ্রাসা রোড এলাকা থেকে আটক করা হয়।
এছাড়া বাকীদের বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আরিচুল হক জানান, জেলা আমির আবদুর রহিমের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
