হাজীগঞ্জ পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউছার আহাম্মদ রিপন অসুস্থ্য থাকার কারণে যুগ্ম আহবায়ক হারেছুর রহমানকে ভারপ্রাপ্ত আহবায়ক (অস্থায়ী) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউছার আহাম্মদ রিপন দীর্ঘদিন যাবৎ মানসিক ও নিউরো মেজর অপারেশনের রোগী। এজন্য সাংগঠনিক কর্মকান্ড পরিচালনায় ব্যাঘাত ঘটায় এ সিদ্ধান্ত নেন।
