জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল ডিগ্রি কলেজের দাতা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক মোঃ রোস্তম আলী মিয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নিজ গ্রামে মরহুমের নামে প্রতিষ্ঠিত পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কলেজ মিলনায়তনে মরহুমের জীবনী সম্পর্কে স্মৃতি চারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ ড. চৌধুরী হাবীবুর রহমানের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল খায়েরের পরিচালনায় বক্তব্য রাখেন, মরহুমের কনিষ্ঠপুত্র বাংলাদেশ টেলিভিশন (বিটিবি)’র উর্ধŸতন কর্মকর্তা সালাউদ্দিন মাহমুদ সুমন, যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীব মজুমদার জয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফানাউল্যাহ, রনজিৎ দত্ত, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন মোল্লা, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল আলম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফজলুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওয়ালী উল্যাহ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেনসহ কলেজের শিক্ষক/শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ মরহুম রোস্তাম আলী মিয়া এনার্জি রেগুলেটর কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ ও নোয়াখালী জেলা চীপ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের সুযোগ্য পিতা।
