জহিরুল ইসলাম জয় ॥
হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর বঙ্গবন্ধু টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গত রবিবার বিকাল ৩টায় মোল্লাডহর পূর্ব মাঠ প্রাঙ্গনে এ টুনার্মেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে এ টুনার্মেন্টের আয়োজন তাই আমি মনে করি টুনার্মেন্টের পূর্বে সকল দল যেন এ আদর্শিক নেতার স্মৃতি ধরে রেখে শান্তিপূর্ণ পরিবেশে খেলা সম্পন্ন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস সুফিয়া মাঈনুদ্দিন স্বপ্ন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন মিয়াজী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুর ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মেম্বার, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী জামাল উদ্দিন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু টিভিকাপ ফুটবল টুর্নামেন্টের মূল আয়োজক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, আয়োজক কমিটির সদস্য বশির আহমেদ, মফিজুর রহমান, আব্দুর রহিম মেম্বার, সিরাজ মিয়া, ইসমাইল হোসেন, মাও. মোশারফ হোসেন, শাহ্জাহান, রহমান, রিয়াদ, কামাল, শরীফ, নাছির, সুফিয়ান ও জসিম।
