হাজীগঞ্জ থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১২০ গ্রাম গাঁজা সহ ০৩ জন আসামী গ্রেফতার।
গত২৪/০৯/২০২৫খ্রিঃ তারিখ জনাব রবিউল হোসেন, পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায় মুহাম্মদ আব্দুল জব্বার, অফিসার ইনচার্জ, হাজীগঞ্জ থানা, চাঁদপুর এর সার্বিক তত্বাবধায়নে অত্র থানায় কর্মরত এসআই (নিঃ)/সাজ্জাদ হোসেন, এসআই (নিঃ)/ আবু আহাম্মদ চৌধুরী সঙ্গীয় ফোর্সের সহায়তায় হাজীগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধারের জন্য পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
****এসআই (নিঃ)/সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন ০১নং রাজারগাঁও ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ রাজারগাঁও বাজারে সিএনজি স্টেশন সংলগ্ন বিসমিল্লাহ ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর হইতে মোঃ সজীব বেপারী @ সজীব (২২), পিতা-মৃত আলমগীর হোসেন, মাতা-রাশিদা বেগম, গ্রাম-রাজারগাঁও (বেপারী বাড়ী), ৯নং ওয়ার্ড, ১নং রাজারগাঁও ইউপি, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন। আসামীকে গ্রেফতার পূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামী মোঃ সজীব বেপারী সজীব এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত প্যান্টের ডান পকেট হইতে একটি সাদা পলিথিনের ভিতর রক্ষিত ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ২৪/১২/২০২৫ইং তারিখ রাত ১৮.২৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এসআই (নিঃ) সাজ্জাদ হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করেন। তাহার এজাহার এর প্রেক্ষিতে হাজীগঞ্জ থানার মামলা নং-১৭, তারিখ-২৪/১২/২০২৫ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১০(ক) রুজু করা হয়েছে।
****এসআই (নিঃ) আবু আহাম্মদ চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন ৬নং বড়কুল পূর্ব ইউপিস্থ নোয়াদ্দা (মৌজা-রায়চৌ) সাকিনে জনৈক ফয়েজ আহাম্মেদ এর বাড়ীর সামনে রাস্তার উপর হইতে ০১ মোঃ ওয়াসিম হোসেন (৪২), পিতা-মৃত নুর মিয়া বেপারী, মাতা-মৃত ছায়েরা বেগম, গ্রাম-রান্ধুনীমুড়া (আলী মিয়া বেপারী বাড়ী), বর্তমান গ্রাম-নোয়াদ্দা (ফয়েজ আহাম্মেদ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, ধৃত ০২ মোঃ ফয়সাল (৩৬), পিতা-আবদুল জব্বার, মাতা-সুফিয়া বেগম, গ্রাম-দক্ষিণ বড়কুল (মিজি বাড়ী), ৩নং ওয়ার্ড, বড়কুল পূর্ব ইউপি, বর্তমান গ্রাম-রান্ধুনীমুড়া (দেওয়ান আলী বেপারী বাড়ী), ১১নং পৌর ওয়ার্ড, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর’দ্বয়’কে গ্রেফতার করেন। আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়ের দেহ তল্লাশী করিয়া ধৃত ১নং আসামী মোঃ ওয়াসিম হোসেন (৪২) এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে থাকা একটি সাদা রংয়ের শপিং টিস্যু ব্যাগের ভিতর রক্ষিত সাদা পলিথিনে মোড়ানো ৭০ (সত্তর) গ্রাম গাঁজা এবং ধৃত ২নং আসামী মোঃ ফয়সাল (৩৬) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির কোচরের ভিতরে সাদা পলিথিনে মোড়ানো ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ সর্বমোট ১২০ (একশত বিশ) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ২৪/১২/২০২৫ইং তারিখ রাত ২২.২৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এসআই (নিঃ)/আবু আহাম্মদ চৌধুরী বাদী হয়ে এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে হাজীগঞ্জ থানার মামলা নং-১৮, তারিখ-২৪/১২/২০২৫ইং, ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯(ক) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের অদ্য ২৫/১২/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

