হাজীগঞ্জে ব্যানার-ফেস্টুন অপসারণ করছেন জাকের পার্টির প্রার্থী মোক্তার হোসে
নিজস্ব প্রতিনিধি,
হাজীগঞ্জে নির্বাচনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ করছেন জাকের পার্টির প্রার্থী মোক্তার হোসেন। তিনি দাবী করেন, এ নির্বাচনে সকল প্রার্থী সমান অধিকার পাবেন বলে আশা করেন গোলাপ ফুলের এ প্রার্থীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে চাঁদপুর -৫ আসনে জাকের পার্টির প্রার্থী মো. মুক্তার হোসেন তার নির্বাচনি এলাকায় লাগানো ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিচ্ছেন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে শুক্রবার, শনিবার বেলা ১২টা থেকে হাজীগঞ্জ- শাহরাস্তির বিভিন্ন শহর ও সড়ক মোড়সহ বিভিন্ন পয়েন্ট থেকে নিজের পোস্টার অপসারণ শুরু করেছেন গোলাপ ফুলের এ প্রার্থী।
তফসিলকে স্বাগত জানিয়ে মো. মুক্তার হোসেন বলেন, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জাকের পার্টি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে নির্বাচনি প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলা হবে, আমি তা করে নিয়েছি।
এ নির্বাচনে সব প্রার্থী সমান অধিকার পাবেন বলেও আশা করেন জাকের পার্টির প্রার্থী মো. মুক্তার হোসেন।

