স্টাফ রিপোর্টার ॥ সৃজনশীল মেধা অন্মেশন প্রতিযোগীতা-২০১৫ উপলক্ষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে মতবিণিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসার সাফিউদ্দিন আহমেদের পরিচালনায় মতবিণিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন বর্তমানে সৃজনশীল পরীক্ষা পদ্ধতী ছাত্রছাত্রীদের মেধা বিকাশে ব্যাপক ভুমিকা রাখছে। এতে করে শিক্ষার্থিদের নিজেদের সৃজনক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। সরকারের শিক্ষা পদ্ধতীর এ নতুন ধারাকে স্বাগত জানিয়ে তিনি সৃজনশীল মেধা অন্মেশন প্রতিযোগীতাকেও সফলভাবে আয়োজনের লক্ষে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে ব্যাপক আলোচনা করেন। এছাড়াও সকলকে আন্তরিকতার সাথে বিচার কার্য সম্পাদন করার জন্য বলেন। সভায় সিদ্ধান্ত হয় যে আগামী ৯ মার্চ শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ে বিকাল সারে ৩ টায় প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতায় মোট ৪ টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, কলেজের প্রধান সহ মোট ৮ জন বিচারক থাকবেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সাকিল, জেলা শিক্ষা অফিসার সফিউদ্দিন আহমেদ, চাঁদপুর পুরান বাজার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ রতন কুমার মজুমদার,সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন, পুরান ওছমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম সহ অন্যান্যরা।
