সোনাতলা (বগুড়া): পাবনার দেবুনিয়া বাজারের হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মাবিয়া আকতার। সে ঈশ্বরদীর সাহাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী ও মোছাঃ নুরজাহান খাতুনের নাতনী এবং সোনাতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আকতার রতন ও গৃহিণী খালেদা আক্তার পারুলের কন্যা। তার ভাল ফলাফলের জন্য পিতা মাতা শিক্ষক শিক্ষিকার ভূমিকা অন্বষীকার্য। সে ভবিষ্যৎতে একজন ডাক্তার হয়ে মানবতার সেবায় কাজ করতে চায়। সে সকলের দোয়া প্রার্থী। তার জন্মস্থান বগুড়া জেলার সোনাতলা থানার গড়ফতেপুর গ্রামে।
