
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির একক প্রার্থী হিসেবে মনোনিত চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া আর নেই। শুক্রবার ভোর ৫ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর শহরের প্রিমিয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন (ইন্না…রাজিউন)।
চাঁদপুর জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউসুফ মিয়াজী মৃত্যুর বিষয়টি চাঁদপুর টাইমসকে নিম্চিত করে জানান, ‘ভূঁইয়া তার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রাতে নির্বাচনী পরামর্শ সভা করেন। পরে অসুস্থতাবোধ করলে আমি তার ওষুধ নিয়ে আসি। কিন্তু তিনি ওষুধ গ্রহণের আগেই শারিরীক অবস্থা আরো অবনতি হলে প্রিমিয়ার হসপিটালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শফিকুর রহমান ভূঁইয়া দীর্ঘ বছর ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। প্রায় এক যুগ ধরে চলে আসা চাঁদপুরের বিএনপির রাজনীতিতে গ্রুপিংয়ে অবসান ঘটিয়ে গেলো ২৩ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা বিএনপিতে ঐক্যের চাঁদ উঠে। ওইদিনের এক সভায় শফিকুর রহমান ভূঁইয়াকে চাঁদপুর পৌর নির্বাচনে ধানের শীষের একক প্রার্থী হিসেবে ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর পৌরসভার সাবেক এ চেয়ারম্যানেরর মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপিসহ পৌরবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের প্রথম নামাজে জানাযা শুক্রবার বাদ আছর চাঁদপুর শহরের হাসান আলী সরকারি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
আজ,
বুধবার , ১৮ মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দসকাল ৬:২৬
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
