নিজস্ব প্রতিনিধি ॥
কুমিল্লার খাজুরিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিন্টু। গত সোমবার সড়ক দুর্ঘটনায় কুমিল্লা থেকে হাজীগঞ্জ আসার পথে গুরুতর আহত হন মিন্টু। বর্তমানে হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ বিস্মিল্লাহ্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
গত মঙ্গলবার বিকেল ৫টায় হাজীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রহমান মিয়াজী, যুগ্ম-আহবায়ক টিপু সুলতান জমিদার ও সদস্য সচিব নাদিম উল্যাহ্ নাদিম গুরুতর আহত মিন্টুকে হাসপাতালে দেখতে যান। তার শয্যা পাশে যান এবং তার শারীরিক খোঁজ খবর নিয়ে মহান প্রভূর দরবারে তার রোগমুক্তি কামনা করে দোয়া করেন।
ওই সময় আরো উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী আকবার হোসেন, হাবিবুর রহমান সেলিম, ৪নং ওয়ার্ড যুবনেতা নিজাম উদ্দিন নেজাম, শাহ্ আলম, জুয়েল বলি, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা কবির হোসাইনসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
