দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালীন কচুয়া-গৌরিপুর-ঢাকা সড়কের বাঁচাইয়া এলাকায় মালবাহী ট্রাক পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। গত সোমবার রাত সোনা ৯টার দিকে ঢাকা মেট্রো-ট-১৬-০১৯২ কয়লাবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগ করে একদল দুবৃর্ত্ত। ট্রাকের চালক মিজান মিয়া জানান, দাউদকান্দি ব্রীজ এলাকা থেকে কয়লাবাহী ট্রাকটি রহিমানগরে যাচ্ছিল। রাত সোয়া ৯টায় বাঁচাইয়া এলাকায় আসলে ১৫/২০ জনের অজ্ঞাত একটি দল ট্রাকটি গতিরোধ করে, পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতিসাধণ হয় বলে ট্রাক চালক মিজান দাবী করে। এ ঘটনায় ট্রাক মালিক দাউদকান্দি উপজেলার নর্দ্দী গ্রামের অধিবাসী গিয়াস উদ্দিন, বাদী হয়ে ২৫ জনের নামীয় ও ১৫/২০জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন যার নং- ০৯, তাং- ১৩/০১/২০১৫ইং। মামলার প্রেক্ষিতে কচুয়ার আকানিয়া গ্রামের আঃ রব মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার সেকেন্ড অফিসার (এসআই) সাদেকুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মামলার আসামী হিসেবে আঃ রব মেম্বারকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।
