জিসান আহমেদ নান্নু ॥
আগামীকাল ২ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য কুমিল্লা শিক্ষাবোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে এবার কচুয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় এসএসসি ৬টি, মাদ্রাসা ৩টি ও ভোকেশনাল ১টিসহ ১০টি কেন্দ্রে মোট ৪ হাজার ৯’শ ৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে।
কচুয়ায় ৬টি এসএসসি কেন্দ্র হচ্ছে: কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, ছাত্র-৩৬৫জন ও ছাত্রী-৪৪১জন। সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়, ছাত্র-৩৪৫জন ও ছাত্রী ৩৮৩জন। রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়, ছাত্র-৩৩৫জন ও ছাত্রী ৩৮৭জন। পালাখাল উচ্চ বিদ্যালয়, ছাত্র-২২৫জন ও ছাত্রী ২৪৭জন। আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, ছাত্র-৩১৬জন ও ছাত্রী-৩৮০জন। আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়, ছাত্র- ১০৪জন ও ছাত্রী ১৮২জন।
মাদ্রাসা ৩টি কেন্দ্র হচ্ছে: নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসা, ছাত্র-২০১জন ও ছাত্রী ৩৫১জন। বিতারা ইসলামীয়া আলিম মাদরাসা, ছাত্র-১৩২জন ও ছাত্রী ১৫৩ জন। মনোহরপুর ফাযিল মাদ্রাসা, ছাত্র-১৫৩জন ও ছাত্রী ১৮৩জন এবং একমাত্র ভোকেশনাল কেন্দ্র সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছাত্র-৫১জন ও ছাত্রী-৪৪জনসহ মোট ৪ হাজার ৯’শ ৭৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।
