জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়ায় এক ইউপি মেম্বারকে প্রকাশ্যে মারধর করে তার ব্যবহৃত মোটর সাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আইনগিরী দক্ষিনপাড়া চৌধুরী-গাজী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ তুলপাড় ও উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী অধিবাসী মৃত হাবিব উল্যাহ পুত্র ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ জাকির হোসেন ঘটনার দিন সন্ধ্যার পূর্বে আইনগিরী থেকে রহিমানগর বাজারে যাচ্ছিল। এসময় আইনগিরী দক্ষিনপাড়া চৌধুরী গাজী বাড়ির পুুকুর পাড় আসলে একই গ্রামের ইয়াকুব আলীর পুত্র আব্দুল করিম (৪২) ও হাবীব মিয়ার পুত্র সাখাওয়াত হোসেন (৩০) জাকির মেম্বার মোটর সাইকেল গতিরোধ করে কিছু বুঝে উঠার পূর্বে তাকে বেধম মারধর করে মোটর সাইকেল ছিনিয়ে নেয়। এসময় হামলাকারীরা তার পালসার (কালো রঙের) ১৩৫ সিসি নতুন মোটর সাইকেল ছিনিয়ে নেয়া ছাড়াও তার সাথে থাকা নগদ ১০ হাজার টাকা জোর পূর্বক নিয়ে যায়। আহত ইউপি সদস্য জাকির হোসেন জানান, পূর্ব শত্র“তার জেরধরে আব্দুল করিম ও সাখাওয়াত হোসেনসহ আরো ৩/৪ জন বখাটে লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে হত্যার চেষ্টা করে মোটর সাইকেল ও টাকা নিয়ে যায়। এবং হামলাকারীরা আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদর্শন করছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ইউপি সদস্য জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
