কচুয়া উপজেলার পালাখাল পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে গত ১৩ জানুয়ারী বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আঃ হালিম দেওয়ানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সাবেক একান্ত সচিব (এপিএস) অ্যাড. শাহ আলম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আঃ খালেক দেওয়ান, আমেরিকা প্রবাসী আঃ রহিম পাটোয়ারী, ইঞ্জিনিয়ার আঃ আলিম, সমাজ সেবক ঈমাম হোসেন (সোহাগ), মাইনুল ইসলাম মজুমদার, প্রফেসর মিজান সরকার ও কবির হোসেন প্রধান প্রমূখ। মাহফিল পরিচালনা করেন, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাওঃ শরীফুল ইসলাম। মাহফিলে মুসলিম উম্মার শান্তি কামনা করে প্রধান মেহমান হিসেবে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাজুলিয়া দরবার শরীফের পীর বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ হযরত মাওঃ শাহ মুহাম্মদ রুহুল্লা শাজুলি (মা.জি.আ)। এসময় এলাকার কয়েক হাজার মুসল্লী উপস্থিত ছিলেন।
