জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ২০নং উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সন্ধ্যা রানী দাসের অবসর জণিত কারণে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবন চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মুছা, ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আবদুস সোবহান, শিক্ষক নেতা মোঃ রুহুল আমিন ও আলীয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম। এসময় সমাজ সেবক ডাঃ আঃ আউয়াল, ডাঃ বিশ্বনাথ বসু, বাচ্চু মোল্লা, অলিউল্লাহ দেওয়ান, কামরুল দেওয়ান, জর্নাধন বসু, আঃ মান্নানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ঃ কচুয়ার উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সন্ধ্যা রানী দাস সু-দীর্ঘ ৩৪ বছর ওই বিদ্যালয়ের সুনাম ও সততার সাথে মহান শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন।
