আজ, বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দসকাল ১১:২৭

সর্বশেষ

  আর একটি ব্রীজ চাই   ফরিদগঞ্জের বাঁশারায় বেড়ায় অবরুদ্ধ প্রবাসী পরিবার    এইচএসসি ও সমমান যেসব কারণে পরীক্ষার ফলে বড় ধস   প্রতারণা মামলায় প্রিন্স শাকিল ও তার বাবা   আলমগীর কবির পাটোয়ারী কারাগারে   কপাল পুড়তে পারে চাঁদপুরে অনেক চেয়ারম্যান প্রার্থীর   হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ৩৪জন উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান   ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ   মব-হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইঞ্জি. মমিনুল হক এমপি   কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও হাজীগঞ্জের কৃতি সন্তান সাইফুল মালিক মারা গেছেন   জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় একই জায়গায় এক যুগের উপরে রয়েছেন বহাল তবিয়তে   চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন   চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকগণের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়   শাহরাস্তিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন

একটি মহল মুসলমানদের রক্তের বিনিময়ে অস্ত্রের ব্যবসা করে যাচ্ছে’

225511Hasian2_kalerkantho_pic‘একটি মহল মুসলমানদের রক্তের বিনিময়ে অস্ত্রের ব্যবসা করে যাচ্ছে’

মুসলমানদের সন্ত্রাস ও জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল মুসলমানদের রক্তের বিনিময়ে অস্ত্রের ব্যবসা করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সন্ধ্যায় তাঁর সরকারি বাসভাবন গণভবনে সফররত সংযুক্ত আরব আমিরাতের স্পিকার ডা. আমাল আল কুবায়শীর সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন।

বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সংযুক্ত আরব আমিরাতের স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশিষ্ট রাষ্ট্রনায়ক এবং নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে ক্ষেত্রে একজন অনূকরণীয় ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করেন।

বৈঠকে ইউইএর স্পিকার আইপিইউ’র ১৩৬তম সম্মেলন সফলভাবে আয়োজনে বাংলাদেশের প্রশংসা করেন।

ডা. কামাল আল কুবায়শী পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে বলেন, দুই দেশের সংসদ সদস্য পর্যায়ের সফর বিনিময় এক্ষেত্রে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে।

ডা. কামাল আল কুবায়শী সিরিয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তারা সফল সংলাপের মাধ্যমে এই সমস্যার সমাধানের বিশ্বাসী।

সন্ত্রাসের বিষয়ে আরব আমিরাতের স্পিকার বলেন, সন্ত্রাস এবং উগ্র চরমপন্থা বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে।

প্রধানমন্ত্রী এ সময় প্রতিউত্তরে বলেন, সন্ত্রাসযুক্ত কিছু বিপথগামী লোকের জন্যই ইসলামের বদনাম হচ্ছে।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদের মত সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক এবং অভিভাবকসহ সমাজের সকল শ্রেণী-পেশার লোকজনকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলছে।

প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, একটি স্বার্থান্বেষী মহল মুসলামানদের রক্তের বিনিময়ে অস্ত্রের ব্যবসা ফেঁদেছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ও তাঁর পরিবার এই সন্ত্রাসের স্বীকার বলে উল্লেখ করেন।

বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশেরই উভয়ের দেশে বিনিয়োগের মত অনেক সম্ভাবনাময় ক্ষেত্র রয়েছে।

শেয়ার করুন



প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।